বাংলাদেশ ব্যাংকারস প্রিমিয়ার লিগ ফুটসাল : দুর্দান্ত খেলে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হলেন সাউথইস্ট ব্যাংকের মোহাম্মদ মুশফিকুর রহমান
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন | খেলাধুলা
বাংলাদেশ ব্যাংকারস প্রিমিয়ার লিগ ফুটসাল, সিজন ১ এর খেলায় সাউথইস্ট ব্যাংক দুর্দান্ত খেলা খেলেছে। সাউথইস্ট ব্যাংক এবং ঢাকা ব্যাংক ১-১ গোলে ড্র হয়েছে খেলা ।

প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সাউথইস্ট ব্যাংকের
লজিস্টিক অ্যান্ড সার্ভিসেস ডিপার্টমেন্টের প্রধান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মুশফিকুর রহমান। মোহাম্মদ মুশফিকুর রহমান
অসাধারণ নৈপুণ্য ও দক্ষতার স্বীকৃতি হিসেবে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার অর্জন করেছেন। তাঁর এই অর্জন সহকর্মীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে। প্রতিষ্ঠানের কার্যক্রমে নেতৃত্ব ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।
