এসএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জামায়াত আমির
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন | রাজনীতি
এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন এবং তাদের সুস্থতা ও ভালো ফলাফলের জন্য দোয়া করেন। কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলে পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
এ সময় পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য করা ছাউনি ও সুপেয় পানির ব্যবস্থাও ঘুরে দেখেন তিনি এবং তাদের সঙ্গে কথা বলেন।পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।
