ডাক্তারের ভূল চিকিৎসার বলী কানাইঘাট'র আল-ইমরান, সে বাঁচতে চায়

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন   |   ভিন্ন খবর

ডাক্তারের ভূল চিকিৎসার বলী কানাইঘাট'র আল-ইমরান, সে বাঁচতে চায়

শিব্বির আহমদ (সিলেট): সিলেটের কানাইঘাট উপজেলার গাছ বাড়ি নয়া গ্রামের বাসিন্দা লোকমান আহমদ এর ছেলে স্কুল পড়ুয়া ১২ বছরের মেধাবী শিক্ষার্থী আল-ইমরান বাঁচতে চায়। প্রায় আড়াই বছর আগে স্থানীয় ডাক্তারের কাছে গিয়ে খতনা দেয়া হয়েছিল তখন ডাক্তারের সেই ভুল চিকিৎসায় আজকে সে মৃত্যু পদযাত্রী। তার চিকিৎসার জন্য প্রায় ২০ লক্ষ টাকার ডাক্তাররা বলছেন দ্রুত ব্যাংকক নিয়ে চিকিৎসা করাতে হবে আল-ইমরানকে।

ডাক্তার তার সমস্ত রিপোর্ট পর্যালোচনা করে জানিয়েছেন, জরুরী ভিত্তিতে তাকে ব্যাংকক পাঠাতে হবে তাই প্রয়োজন প্রায় ২০ লক্ষ টাকা বিলম্ব হলে অন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আল-ইমরান এর বাবা মোঃ লোকমান আহমদ আড়াই বছর ধরে বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করে এর মধ্যে শেষ সম্বলটুকু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে তারা ঋণগ্রস্ত। টাকার অভাবে তার চিকিৎসা ব্যহত হচ্ছে।


ছেলেকে নিয়ে পরিবার পরিজনের অনেক স্বপ্ন ছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এত অল্প বয়সেই খতনা করানোর সময় ডাক্তারের ভুল চিকিৎসায় তার অন্য একটা রগ কেটে ফেলে সে (আল-ইমরান) প্রায় আড়াই বছর ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, জীবন প্রদীপ নিভে যাচ্ছে।

সবাই চাইলে হয়ত আগের মত জীবন ফিরে পেতে পারে আল-ইমরান।


তাই সে সকলের নিকট দোয়াপ্রার্থী। তাই সমাজের বিত্তবান, দাতা প্রতিষ্ঠান, প্রবাসী ভাই-বোনদের প্রতি আকুল আবেদন, যাকাত হিসাবে হলেও কিছু অর্থ দিয়ে জীবন বাঁচানোর জন্য সাহায্য করুন। 

সাহায্য পাঠানোর ঠিকানা : 

লোকমান আহমদ (আল-ইমরান এর বাবা মোবাইল নাম্বার) 01756494118, (সাহায্য পাঠানোর আগে কথা বলে নিতে পারেন)

পারসোনাল বিকাশ নাম্বার- 01756494118

ব্যাংক হিসাব নং 0200022583628, অগ্রণী ব্যাংক লিমিটেড, গাছবাড়ি শাখা, কানাইঘাট, সিলেট।

ভিন্ন খবর এর আরও খবর: