কুমিল্লায় বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
গতকাল কুমিল্লা অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ সভায় গ্রাহক সেবার মানোন্নয়ন, দ্রুত দাবি নিষ্পত্তি এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, গ্রাহকের আস্থা অর্জন ও টেকসই ব্যবসায়িক সাফল্যের জন্য দ্রুত ও স্বচ্ছ দাবি পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের এক পর্যায়ে উপকারভোগীদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ে কর্মীদের উৎসাহিত করার পাশাপাশি গ্রাহক সেবাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
